আমাদের সম্পর্কে
সেরা দানায়, সেরা ভাত। এই একটি কথাই আমাদের প্রতিটি কাজের মাপকাঠি।
দিনাজপুরের ঘোড়াঘাট থেকে
সেরা এগ্রো ফুড প্রডাক্টস ওসমানপুর, ঘোড়াঘাট, দিনাজপুরের একটি চাল প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান। ধানের খেতে ঘেরা এই এলাকায় আমাদের মিল, সেখান থেকেই পাইজাম, মিনিকেট, কাটারী ভোগ আতপ, কাটারি নাজিরশাইল, হাসকি, চিনিগুঁড়া ও বালাম, সাত জাতের চাল পৌঁছে যায় আপনার কাছে।
আমরা চাই, প্রতিটি পরিবারের পাতে যেন থাকে পরিষ্কার, সুস্বাদু ও ভরসার ভাত। তাই ধান বাছাই থেকে প্যাকেজিং, প্রতিটি ধাপে আমরা মানের দিকে নজর রাখি।
- মান আগেদানার আকার, রঙ ও পরিচ্ছন্নতায় সমতা বজায় রাখাই আমাদের লক্ষ্য।
- জাত অনুযায়ী যত্নপ্রতিটি জাতের নিজস্ব স্বাদ ও ঘ্রাণ, আর নিজস্ব রঙের প্যাকেট।
- বিশ্বস্ত সরবরাহগোডাউন থেকে দোকান পর্যন্ত সময়মতো পৌঁছে দেওয়ার চেষ্টা।
